সর্বশেষ হালনাগাদ: জুলাই 2026
সংক্ষেপে: আপনার দোকানের তথ্য আপনার নিজের server-এ থাকে। আমরা সেটা পাই না — চাইলেও পেতাম না, কারণ software-টা সেভাবেই বানানো।
তদাগিরি plugin চলে আপনার নিজের WordPress-এ, আর app কথা বলে সরাসরি আপনার site-এর সাথে। আপনার product, order, customer, stock — কোনো কিছুই আমাদের কোনো server দিয়ে যায় না, আর আমাদের কাছে জমাও থাকে না।
তদাগিরি app-এ কোনো analytics বা crash-reporting SDK নেই। Google Analytics নেই, Firebase নেই, Facebook SDK নেই। App শুধু আপনার দোকানের ঠিকানার সাথেই যোগাযোগ করে, আর যে courier-এ আপনি নিজে booking দেন তার সাথে।
আপনার licence key যাচাই হয় আপনার নিজের server-এ, plugin-এর ভেতরে রাখা একটা public key দিয়ে। এর জন্য আমাদের কাছে কিছু পাঠাতে হয় না — তাই আপনি কখন app চালান, কতটা চালান, আমরা জানি না।
আপনি যখন licence কেনেন, তখন এই website-এ আপনি যা লেখেন সেটুকুই আমরা পাই — নাম, মোবাইল নম্বর, email, আপনার দোকানের ঠিকানা (domain), আর bKash-এর payment reference। এগুলো লাগে licence বানাতে, আপনাকে পাঠাতে, আর পরে সাহায্য করতে। এগুলো কারো কাছে বিক্রি বা হস্তান্তর করা হয় না।
todagiri.com একটা WordPress site, WooCommerce দিয়ে চলে। WooCommerce order-এর সাথে সাধারণ কিছু তথ্য রাখে — কোন link থেকে এসেছেন, browser-এর নাম। এই landing page-এ কোনো advertising বা tracking script বসানো নেই।
আমাদের বলুন, মুছে দেওয়া হবে। শুধু হিসাবের কাগজপত্র (কেনার record) রাখতে হয়, কারণ ব্যবসার হিসাব রাখা আইনত বাধ্যতামূলক।