তদাগিরি

আপনার আর কী কী option আছে

বাংলাদেশে একটা online দোকান ফোন থেকে চালানোর জন্য আজকে যা যা পাওয়া যায়, সব সৎভাবে লিখলাম। প্রত্যেকটার ভালো দিক আছে। কোনটা আপনার জন্য, সেটা আপনিই ভালো বুঝবেন।

যাচাই করা হয়েছে জুলাই 2026-এ। দাম বদলাতে পারে।

ফোনের browser-এ wp-admin

ফ্রি

কিছু install করতে হয় না, আর সব ক্ষমতা আপনার হাতেই থাকে।

WooCommerce-এর admin screen desktop-এর জন্য বানানো। ফোনে order table-টা পড়তে ডানে-বামে scroll করতে হয়, একটা product-এর stock বদলাতে চার-পাঁচটা tap আর অনেকখানি ধৈর্য লাগে। আর staff-কে দেখাতে হলে WordPress-এর password দিতে হয়।

অফিসিয়াল WooCommerce app

ফ্রি

যারা WooCommerce বানায় তারাই বানিয়েছে, Android আর iPhone দুটোতেই চলে, order দেখা আর stock বদলানো যায়।

শুধু Administrator আর Shop Manager ঢুকতে পারে — আর Shop Manager আপনার WooCommerce-এর সব setting বদলাতে পারে। "শুধু stock দেখুক" বলে কাউকে ঢোকানোর উপায় নেই। Packing মিলিয়ে দেখা, courier booking, বা Messenger-এর বিক্রি তোলা — এগুলো এতে নেই।

বাংলাদেশি SaaS platform (Dakio, BD Commerce)

মাসে ৳449 – ৳3,990

একদম নতুন করে শুরু করলে ভালো option। Courier, bKash/Nagad, chat থেকে order — সব একসাথে সাজানো থাকে।

এগুলো আপনার website-এর সাথে যুক্ত হয় না — আপনার website-এর জায়গা নিয়ে নেয়। মানে দোকান পুরো সরিয়ে নিতে হবে, আর আপনার product আর customer-এর তথ্য থাকবে ওদের server-এ। টাকা দেওয়া বন্ধ করলে দোকানটাই বন্ধ। (BD Commerce-এর নিজের app এখনো "coming soon"।)

Courier-এর merchant panel (Steadfast, Pathao, RedX)

ফ্রি

Parcel booking আর tracking-এর জন্য এগুলোই সবচেয়ে ভালো। COD-এর টাকাও এখান থেকেই আসে।

এগুলো courier-এর tool, দোকানের না। Stock নেই, product নেই, staff-এর permission নেই — আর আপনার website-এর order নিজে থেকে এখানে আসে না, হাতে তুলতে হয়।

ERP / inventory software (prismERP, Pridesys ধরনের)

সাধারণত সেটআপেই কয়েক লাখ

বড় প্রতিষ্ঠানের জন্য বানানো — accounting, purchase, payroll সব ধরে।

দাম আর জটিলতা — দুটোই একটা ছোট online দোকানের মাপের অনেক বাইরে। আর WooCommerce-এর সাথে মেলাতে আলাদা কাজ করাতে হয়।

খাতা, Excel, বা TallyKhata-জাতীয় app

ফ্রি

যেকোনো কিছুর চেয়ে ভালো, আর শিখতে কিছুই লাগে না।

আপনার website-এর সাথে কোনো সম্পর্ক নেই। দুই জায়গায় দুই হিসাব — আর ভুলটা ধরা পড়ে order নেওয়ার পরে।

পাশাপাশি

টেবিলটা ডানে-বামে scroll করা যায়।

তদাগিরি wp-admin ফোনে Woo app BD SaaS Courier panel
আপনার এখনকার website-েই চলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না — বদলে ফেলে আলাদা
Data আপনার নিজের server-এ থাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না
প্রত্যেক staff-এর আলাদা permission হ্যাঁ না না অস্পষ্ট না
ফোন থেকে stock বদলানো হ্যাঁ কষ্টকর হ্যাঁ হ্যাঁ না
Packing মিলিয়ে দেখা হ্যাঁ না না না না
Messenger/WhatsApp-এর বিক্রি তোলা হ্যাঁ কষ্টকর না হ্যাঁ আংশিক
Courier booking (Steadfast/Pathao) হ্যাঁ না না হ্যাঁ হ্যাঁ
মাসিক খরচ ৳299 ফ্রি ফ্রি ৳449–3,990 ফ্রি
টাকা দেওয়া বন্ধ করলে App lock — দোকান চলতেই থাকে দোকান বন্ধ

তাহলে তদাগিরি কোথায় বসে

আপনার website ঠিক যেমন আছে তেমনই থাকে — আমরা শুধু ফোনটা যোগ করি। কিছু সরাতে হয় না, কিছু নতুন করে শিখতে হয় না, আর আপনার customer-এর তথ্য আপনার নিজের server ছেড়ে কোথাও যায় না। মাসে ৳299।