সর্বশেষ হালনাগাদ: জুলাই 2026
তদাগিরি Sassy Secret-এর একটি পণ্য, বাংলাদেশ থেকে পরিচালিত।
Plugin চালু করার দিন থেকে 10 দিন সব feature ফ্রি। কোনো card লাগে না, আগে টাকা দিতে হয় না। 10 দিন শেষে app-টা lock হয়ে যায়।
একটা licence একটা দোকানের (একটা domain-এর) জন্য। আপনার দুইটা দোকান থাকলে দুইটা licence লাগবে। একই দোকানে যত খুশি staff, যত খুশি order — কোনো সীমা নেই।
মাস হিসেবে (1, 3, 6 বা 12 মাস) আগে টাকা দিয়ে নিতে হয়। নিজে থেকে আবার কাটা হয় না — সময় শেষ হলে আপনি চাইলে আবার নেবেন। মাঝখানে কয়েক মাস বন্ধ রেখে পরে আবার শুরু করলেও কোনো সমস্যা নেই, আর কোনো data মুছে যায় না।
App-টা lock হয়। আপনার WordPress, website, product, order, customer — সব আগের মতোই চলতে থাকে। তদাগিরি কখনোই আপনার দোকান বন্ধ করে না, কিছু মুছে দেয় না।
10 দিনের ফ্রি সময়টা ঠিক এই কারণেই — কিনে ফেলার আগে নিজের আসল দোকানে চালিয়ে দেখার সুযোগ। তাই কেনার পরে টাকা ফেরত দেওয়া হয় না। তবে কোনো কিছু কাজ না করলে বলুন — ঠিক করে দেওয়া আমাদের দায়িত্ব।
তদাগিরি আপনার WordPress-এর উপর চলে। আপনার hosting, আপনার অন্য plugin, বা courier-এর নিজস্ব API বন্ধ থাকলে তার দায় আমাদের নয়। আপনার data-র backup রাখার দায়িত্বও আপনার — যেটা তদাগিরি না থাকলেও রাখতে হতো।
Plugin বা app অন্যকে বিক্রি করা, বিলিয়ে দেওয়া, বা licence-এর যাচাই ভেঙে ফেলার চেষ্টা করা যাবে না। এমন করলে licence বাতিল হবে, টাকা ফেরত ছাড়াই।
প্রশ্ন থাকলে todagiri.com-এ যোগাযোগ করুন। বাংলাদেশের আইন প্রযোজ্য।